ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

উখিয়ায় আ’লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

কক্সবাজার  উখিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর।


উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর হক আজাদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মনজুর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন আবু, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখর, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ইব্রাহিম, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তার আহমেদ শেখ, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ ইব্রাহিম, সালাহ উদ্দিন, মহি উদ্দিন জয়, মোর্শেদ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভী জাফর আলম।


সভায় বক্তারা বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Tag
আরও খবর