ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি

কুতুবদিয়ায় বৃদ্ধ জাকের হোছাইন হত্যা মামলার ৩ আসামি আটক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার চাঞ্চল্যকর বৃদ্ধ জাকের হোছাইন হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


১ নভেম্বর র‌্যাব ১৫ পৃথক অভিযান চালিয়ে বান্দরবান সদর থানাধীন সুয়াক এলাকা থেকে এজাহারভূক্ত ৩নং আসামী উত্তর ধূরুং ইউনিয়নের পশ্চিম বাকখালী গ্রামের আলমগীরের পুত্র হেলাল(২৫), ৬নং আসামী মৃত পেছু মিয়ার পুত্র আলমগীর (৬৫) এবং চকরিয়া চিরিংগা থেকে মামলার ৫নং আসামী আলমগীরের পুত্র বেলাল(৩৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে।



কুতুবদিয়া থানা সূত্রে জানাযায়, গত ২৬ অক্টোবর উত্তর ধূরুং ইউনিয়নের পশ্চিম বাকখালী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাকের হোছাইন(৭৮) নামের বৃদ্ধ নিহত হয়। পরের দিন ২৭ অক্টোবর জাকের হোছাইনের পুত্র নুরুল আলম ৯ জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত কর্মকর্তা ও কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হোছাইন জানান, আটক ৩ আসামীকে ২ নভেম্বর কুতুবদিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এবং প্রত্যেক আসামীকে তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


আদালত সূত্রে জানা যায়, জাকের হোছাইন হত্যা মামলার ৩ আসামীকে বৃহস্পতিবার কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং আগামী ৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর