ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

তরুণদের নিয়ে গঠিত সংগঠন ' ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস' এর পক্ষ থেকে রংপুরের বিভিন্ন এলাকায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 01-11-2023 10:46:45 am

বুধবার (১ নভেম্বর) র‌্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ২নং গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়



র‌্যালিটির উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। র‌্যালিটিতে অংশগ্রহণকারীরা সাইকেল ব্যবহার করে পরিবেশ দূষণ কমাতে চান। তারা মনে করেন, সাইকেল ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হয়, শরীর সুস্থ থাকে এবং অর্থও বাঁচে। বর্তমানে পরিবেশ দূষণের ফলে পরিবেশেরর বিভিন্ন ক্ষতি হয় তার তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়েন । পরিবেশ দূষণের ফলে উল্লেখযোগ্য প্রভাব হচ্ছে জলবায়ু পরিবর্তন এর ফলে খরা, বন্যা,দাবানল সহ চরম আবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে । তাই আমাদের ভবিষাৎ প্রজন্মকে সঠিকভাবে ধরে রাখার জন্য জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ দূষণ কমাতে হবে । জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আগামীতে যানবাহন ব্যবহার কমানো, রিসাইক্লিং এবং কমপোস্টিং, পানির সঠিক ব্যবহার,জৈব স্যার ব্যবহার, শক্তির দক্ষতা বৃদ্ধিসহ পরিবেশ সুরক্ষায় আইন এবং বিধিনিষেধ প্রণয়ন করা ।  



র‌্যালিটির উদ্বোধন করেন 'ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস' এর রংপুর  জেলার সমন্বয়কারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের  ছাত্র আসফাক সাজু ।  


তিনি বলেন, “পরিবেশ দূষণ আমাদের একটি বড় সমস্যা। আমরা এই সমস্যা সমাধানে সাইকেল ব্যবহারকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখছি। আমরা চাই, আমাদের তরুণরা সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখুক। সেই সাথে জলবায়ুর ক্ষতি পূরণের যে নায্য অধিকার সেটা বিশ্বের  পরিবেশ দূষণকারী দেশ সমুহকে দিতে হবে।। শুধু জ্বালানী  শক্তির উপর নির্ভরশীল না থেকে আমাদের দ্রুত নবায়ন যোগ্য শক্তির নির্ভরশীলতা   বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তন ফলে সৃষ্ট  নারীর শারিরীক ও মানসিক স্বাস্থ্যের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।।আমরাই পারি আমাদের আগামীর প্রজন্মকে সংকট মুক্ত একটি বাস যোগ্য পৃথিবী দিতে। ”


র‌্যালিটিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। তারা বলেন, “সাইকেল চালাও, পরিবেশ দূষণ কমাও”, “পরিবেশ বাঁচাতে সাইকেল চালানো চাই”, “সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো”।

র‌্যালিটিতে প্রায় শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। এর মধ্যে সোহরাব হোসাইন, নাজমুস সাকিব, তোফাজ্জল হোসেন, মাহমুদ রানা,  প্রত্যাশা , আররিন, মীর শাহরিয়ার , মুবিন, জয়, রাশেদ, সোহাগ, মুক্তা,  সহ আরও অনেকে উক্ত র‌্যালিটিতে উপস্থিত ছিলেন ।  


র‌্যালিটি শেষে অংশগ্রহণকারীরা একটি আলোচনাসভায় মিলিত হন। আলোচনাসভায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করেন।

আরও খবর