নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা :

স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সাতক্ষীরা ক্যান্সার ওয়েল ফেয়ার সোসাইটি ও রোটারী ক্লাব অফ সাতক্ষীরার যৌথ আয়োজনে স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট বিনেরপোতা চত্তবর থেকে একটি র‌্যালি শুরু করে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রদক্ষিণ করে র‌্যালি শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি শেখ নাসিরুল হকের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম।


প্রধান আলোচক হিসেবে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুর রহমান, সাতক্ষীরা সিনিয়র সিটিজেন সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. সুশান্ত ঘোষ, ডা. নাজমুস সাকিব ব্রাইট, ডা. রেখা দাশ, রোটারী ক্লাব অফ সাতক্ষীরার সাবেক সভাপতি মাহমুদ হাসান, আমেরিকা প্রবাসী রুমি।


এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোন্সা দত্ত, সাগরিকা মন্ডল, ক্যান্সার আক্রান্ত রোগি রেজাউল করিম, সাজেদা খাতুন, আসমা প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, এম আর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক, রোটারীয়ান নাসিমা খাতুন, কৃষকলীগ নেতা শফি প্রমুখ।


প্রধান আলোচক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন স্তন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ, স্তন ক্যান্সার প্রতিরোধে কি করা উচিৎ এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে সে সব বিষয়ে আলোচনা করেন।

Tag
আরও খবর