লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

নিয়ামতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিক্ষোভ সমাবেশ

নিয়ামতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা : সারা দেশে   বিএনপির ও জামায়াত শিবিরের নাশকতা ও হরতালের প্রতিবাদে নিয়ামতপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় নিয়ামতপুর   হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটোরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর  মুক্তিযোদ্ধা ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বরচন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবেদ আলী দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবয় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন,নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপলকান্ত সরকার পিন্টু, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর,  উপজেলা স্বেচ্ছাসাবলীগের সাধারণ সম্পাদক রায়হান করবি রাজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও খবর