ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

অসহায়কে দান করার ফজিলত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-10-2022 01:26:50 am


◾ড. এ এন এম মাসউদুর রহমান


যেসব গরিব লোক বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে, সামান্য অর্থ-কড়ি পেলেই খুশি হয় এবং সমাজের লোকজন তাদের দান-সদকা করে থাকে, ইসলামে তাদের ফকির বলা হয়। কিন্তু সমাজে আরেক শ্রেণির গরিব লোক আছে, যারা আত্মসম্মান ও লজ্জায় প্রকাশ্যে চাইতে পারে না, আবার মানবীয় প্রয়োজনও মেটাতে পারে না, ইসলামে তাদের মিসকিন বলা হয়। ইসলাম এমন লোককে খুঁজে বের করে দান-সদকা করার নির্দেশ দিয়েছে। 


মহানবী (সা.) বলেন, ‘যারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে এবং দু-এক গ্লাস খাবার বা দু-একটি খেজুর ভিক্ষা করে ঘরে ফেরে, তারা মিসকিন নয়।’ সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল, তাহলে মিসকিন কে?’ তিনি বললেন, ‘মিসকিন সে, যার মানবীয় মৌলিক প্রয়োজন মেটানোর সামর্থ্য নেই; মানুষও তাকে অভাবী বলে জানে না, ফলে কেউ তাকে দানও করে না। এমন ব্যক্তি নিজ থেকে কারও কাছে কিছু চায়ও না (তাদের দান-সদকা করো)।’ (মুসলিম)আল্লাহ তাআলা বলেন, ‘দান-সদকা ওই সকল দরিদ্র মানুষের জন্য, যারা আল্লাহর পথে আটকে গিয়েছে, ফলে জীবিকার সন্ধানে তারা পৃথিবীতে চলাচল করতে পারে না। না চাওয়ার কারণে অজ্ঞরা তাদের অভাবমুক্ত মনে করে। আপনি তাদের আলামতে চিনতে পারবেন। তারা মানুষের কাছে আকুতি-মিনতি করে ভিক্ষা চায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় করো, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে অধিক জ্ঞানী।’ (সুরা বাকারা: ২৭৩)


একইভাবে তাদের কোরবানির গোশত দান করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘যখন পশুগুলো কাত হয়ে পড়ে, তখন তা থেকে তোমরা খাও এবং যে অভাবী ব্যক্তি মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী হাত পাতে, সবাইকে খেতে দাও।’ (সুরা হজ: ৩৬) 


লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১০ মিনিট আগে