যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার

উখিয়ায় ইয়াবা নিয়ে র‍্যাবের জালে নারীসহ দুই মাদক কারবারি!

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৫১ হাজার ৪শ পিস ইয়াবা নিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।


র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৫ (অক্টোবর) বুধবার রাতে এ তথ্য জানানো হয়েছে।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১১ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন, ওই এলাকার জুয়েল আলমের স্ত্রী হাসিনা বেগম (৩৩)।


একইদিন সকাল সাড়ে ১০ টায় একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে জনৈক শাহাজাহানের বসত বাড়িতে র‍্যাব অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে শাহাজাহান নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক কারবারী তার চৌচালা টিনসেড (ছয় কক্ষ বিশিষ্ট) বিল্ডিং ঘরের উত্তর সারির ২য় কক্ষ তথা ষ্টোর রুমের খাটের উপর রাখা একটি সাদা ও নীল রং মিশ্রিত (বার্জার রবিয়াল্যাক ওয়াটার সীলার ইত্যাদি লেখা বিশিষ্ট) ড্রামের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ইয়াবা মজুদের কথা স্বীকার করলে তা উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।



তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে ও ইয়াবাগুলো পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করে রাখে এবং পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় দেশের বিভিন্ন জায়গায় পাচারের কথা স্বীকার করে।


গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা

Tag
আরও খবর