বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গা পূজা।মায়ের বিদায় বেলায় দশমীর সকালে পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন আক্কেলপুরের সনাতন সম্প্রদায়ের মানুষ।এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। সনাতন সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ৩৮টি পূজা মন্ডপে দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এরপর সকাল ১০টা থেকে বিকেল ৬টার মধ্যেই প্রায় সব মন্ডপে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমা। এসময় উপজেলা প্রশাসন ও আক্কেলপুর থানা পুলিশের উপস্থিত ছিলে চোখে পড়ার মতো।

সকাল থেকে পুষ্পাঞ্জলি নেয়ার পাশাপাশি মায়ের প্রতিমা দর্শন করতে সনাতন ভক্তবৃন্দরা বিভিন্ন মন্ডপে মন্ডপে ভিড় করেন। নারী, শিশুসহ সকল বয়সের সনাতন ধর্মাবলম্বীরা বিসর্জনে অংশ নেয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, দমশীতে তেমন কোন বিচ্ছিন্ন অঘটন ঘটেনি। মায়ের বিদায় বেলায় রং খেলা হতো বিভিন্ন মন্ডপে, এ ছাড়া প্রতি বছর বিজয়া র‌্যালি মধ্য দিয়ে বিসর্জন দেয়া হলেও এ বছর তা করা হয়নি। উদ্ভুত পরিস্থিতির কারনে অন্যান্য বছরের ন্যায় র‌্যালি না করে স্ব স্ব পূজা মন্ডপের পাশের পুকুর বা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে আগেই প্রতিমা বিসর্জনের কাজ শেষ করা হয়েছে। এদিকে বিসর্জন পর্যন্ত প্রতিটি মন্দিরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

Tag
আরও খবর