যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার

উখিয়ায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ

কক্সবাজারের উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ৭২জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।


২৩ অক্টোবর ( সোমবার) সকাল সাড়ে ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২২ এর সনদ ও ক্রেস্ট বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের সভাপতি কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পৃষ্টপোষক কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।



বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদের সভাপতিত্বে ও পোষ্ট মাস্টার এসএম জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ আলম কন্ট্রাক্টর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমদ সওদাগর, উখিয়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি একরামুল হক, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, মাস্টার এস এম কামাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এটিএম রশিদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, মাস্টার আশিষ বড়ুয়া,মাস্টার বদিউর রহমান, মাস্টার হাসান জামাল রাজু, মাস্টার নুরুল আবছার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



এসময় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ উখিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭২জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও এককলীন বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।


উল্লেখ্য, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে, যার মাধ্যমে গত ১৭ বছর ধরে উখিয়া উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে।

Tag
আরও খবর