যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে সেন্ট মার্টিনগামী জাহাজ ভাসছিল সাগরে, পর্যটকদের আতঙ্ক

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের একটি পর্যটকবাহী জাহাজ ইঞ্জিন বিকল হয়ে সোয়া এক ঘণ্টা বঙ্গোপসাগরে ভেসে ছিল।


এতে জাহাজে থাকা সাড়ে তিন শতাধিক পর্যটকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ রোববার বেলা ১১টার দিকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের মিয়ানমারের সীমান্তবর্তী নাইক্ষংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে একটি ইঞ্জিন সচল করে সেন্ট মার্টিনের দিকে এগিয়ে যায় জাহাজটি।


আজ সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। তবে জাহাজটি দুপুর ১২টার দিকে সেন্ট মার্টিনে পৌঁছানোর কথা থাকলেও বেলা একটা পর্যন্ত সাগরে ছিল।





জাহাজের ইঞ্জিন বিকলের তথ্য নিশ্চিত করেছেন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ব্যবস্থাপক (হিসাব) মো. শাহ আলম। তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। একটি ইঞ্জিন চালু হয়েছে। বর্তমানে সেন্ট মার্টিনের দিকে রওনা হয়েছে জাহাজটি। নির্দিষ্ট সময়ের চেয়ে কিছু দেরিতে জাহাজটি সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছাবে বলে আশা করছি।’


জাহাজের যাত্রী ঢাকা থেকে আসা পর্যটক নুর কবির ও টেকনাফের বাসিন্দা বশির আহমদ মুঠোফোনে জানান, আজ সকালে জাহাজটি টেকনাফ থেকে ছেড়ে আসার পর বেলা ১১টার দিকে মিয়ানমারের পার্শ্ববর্তী নাইক্ষংদিয়া নামক এলাকায় পৌঁছালে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন সাগরের মাঝখানে জাহাজটি ভাসতে থাকে।


এ সময় জাহাজে থাকা নারী-পুরুষদের পাশাপাশি শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে দুপুর সোয়া ১২টার দিকে জাহাজের একটি ইঞ্জিন সচল হলে এটি ধীরে ধীরে সেন্ট মার্টিনের দিকে রওনা দেয়। বেলা একটা পর্যন্ত জাহাজটি সাগরে ছিল বলে জানান তাঁরা।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর থেকে এমভি বার আউলিয়া নামক জাহাজ পরীক্ষামূলকভাবে চালু হয় এই নৌপথে। এরপর কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন প্রতিদিন পর্যটক পরিবহন করে আসছে। আরও কয়েকটি জাহাজ এ নৌপথে অনুমোদনের অপেক্ষায় আছে।

Tag
আরও খবর