যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার

রামুতে পাহাড় কেটে খামার নির্মাণ, ইউএনও’র অভিযানে পালালো পাহাড়খেকো ওসমান

রামুতে সরকারি খাস জমি দখল ও পাহাড় কেটে পোল্ট্রি নির্মাণের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। মঙ্গলবার, ১৭ অক্টোবর বিকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পাহাড়খেকো ওসমান ও তার সহযোগিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- ওই এলাকার আমান উল্লাহর ছেলে ওসমান সরকারি খাস জমি দখল ও পাহাড় কেটে পোল্ট্রি খামার নির্মাণ কাজ শুরু করেছে। অভিযানে সরকারি জমি দখল ও পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। এসময় ঘটনাস্থল থেকে নির্মাণকাজে ব্যবহৃত বেশকিছু লোহার রড় জব্দ করে কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের জিম্মায় দেয়া হয়েছে।

ইউএনও ফাহমিদা মুস্তফা আরও জানান- পাহাড় কাটার ঘটনায় ওসমানের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সাথেও তিনি কথা বলেছেন। পাহাড় কাটায় জড়িত ব্যক্তিকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।


একইদিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও ওসি আবু তাহের দেওয়ান কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামে বাঁকখালী নদী ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান চালান। এসময় সেখানে প্রভাবশালী চক্রের দেয়া অবৈধ ঘেরাবেড়া গুড়িয়ে দিয়ে কয়েকটি গ্রামের চলাচলের পথ খুলে দেয়া হয়। এসময় কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, ইউপি সদস্য আবদুল মালেক, ইউপি সদস্য মীর কাশেম উপস্থিত ছিলেন।


উল্লেখ্য মঙ্গলবার, ১৭ অক্টোবর সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংবাদকর্মীরা কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকায় পাহাড় কেটে পোল্ট্রি খামার নির্মাণ এবং একই ইউনিয়নের মনিরঝিল গ্রামে শত বছরের পুরনো সড়ক দখল করে স্থাপনা নির্মাণ ও ঘেরাবেড়া দিয়ে জনচলাচল বন্ধের অভিযোগ করেন। সভায় ইউএনও ফাহমিদা মুস্তফা তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

Tag
আরও খবর