যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার

১০৬ কোটি ৫১ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার জেলার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত প্রায় ১০৬ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি আদালত কম্পাউন্ডে বিভিন্ন প্রকারের এসব মাদক ধ্বংস করেন।


মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যাঁ, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।



কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।



তিনি আরো জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৪ প্রকারের মাদকদ্রব্য রয়েছে। সেগুলো হচ্ছে-৩১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের প্রায় ১০৫ কেজি ইয়াবা টেবলেট, ৭৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি আইস, ৬৩ হাজার ৯০০ টাকা মূল্যের ২১৩ টি ছোট বিয়ারের ক্যান এবং ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪৯ টি বড় বিয়ারের ক্যান।


এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল। কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসাবে উল্লেখিত প্রায় ১০৬ কোটি ৫১ লক্ষ টাকার মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয় বলে জানান-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।

Tag
আরও খবর