আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান গোয়ালন্দে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির" সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত। জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল নোয়াখালীর সেনবাগে ইউনিয়ন বাড়ল,কাবিলপুর ভেঙে নতুন ১০ নম্বর ইয়ারপুর : উন্নয়নের দুয়ার আরও বিস্তৃত মিরসরাইয়ে IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের আয়োজনে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক ফজলুল করিম চৌধুরী; সদস্য সচিব এম. আরিফুল ইসলাম প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জাবিপ্রবিতে ম্যানেজমেন্ট বিভাগের নবীনদের বরণ জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস

বঙ্গবন্ধুর বায়োপিক দেখতে হলমুখী দর্শক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2023 03:59:38 am

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ গত শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে চলছে। দীর্ঘ প্রত্যাশিত সিনেমাটি মুক্তির পর থেকেই ভালো দর্শক পাচ্ছেন বলে জানান প্রেক্ষাগৃহের মালিকরা।


রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে এমন তথ্যই পাওয়া গেছে।


মতিঝিলের মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, মুজিব সিনেমাটি আমার এখানে খারাপ যাচ্ছে না। ভালোই যাচ্ছে। পার্টির লোক একসঙ্গে আসছে, বেশি টিকেট বিক্রি হচ্ছে।


আমাদের ৪টা শো চলছে। এর মধ্যে সকাল সাড়ে ১১টার স্পেশাল শো এবং বিকেলের শো’তে দর্শক বেশি হচ্ছে। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে, সাধারণ অন্য ছবি যেমন যায় তার থেকে ভালো যাচ্ছে। আমাদের নেতার জীবনী নিয়ে ছবি সবার মধ্যেই একধরনের উন্মাদনা কাজ করছে। তাই ভালোই দর্শক হচ্ছে।  


সিনেপ্লেক্সেও দর্শকের চাপ আছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, মুজিব সিনেমাটি দীর্ঘ প্রত্যাশিত সিনেমা, মানুষের অপেক্ষা ছিল। প্রচুর ভালো রেসপন্স পাচ্ছি। বেশ কিছু শো হাউসফুল যাচ্ছে।


সিনেপ্লেক্সের সব গুলো শাখা মিলে প্রায় ২১টা শো চলছে, দর্শকের চাপে আরও কয়েকটি শো বাড়ানো হচ্ছে। বিকেল, সন্ধ্যার শো অনেক দর্শক হচ্ছে। সব মিলিয়ে খুবই ভালো যাচ্ছে।


তবে সিনেমাটি দেখার পর দর্শকের চোখে মুখে তৃপ্তির ছোঁয়া দেখা যাচ্ছে। পর্দায় যেন জীবন্ত বঙ্গবন্ধুকে দেখতে পারছেন। বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভকে নিয়েও বেশ প্রশংসা করছেন।


সিনেমাটি দেখে আবেগপ্রবণ হয়ে উঠছেন অনেক দর্শক। এক দর্শক জানায়, শেষ ১৫ আগস্ট এই দৃশ্যটা আমার কাছে খুবই হৃদয়বিদারক লেগেছে। আমার চোখে পানি নিয়ে এসেছে। 


বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

আরও খবর



6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

১০ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে