মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দেলু গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৫ অক্টোবর রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলু উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া'র নির্দেশে এসআই হাবিবুর রহমান, এএসআই মোজাম্মেল হক ও মঞ্জুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রাংটিয়া এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলু জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও তার রয়েছে মাদক চোরাকারবারির একটি সঙ্ঘবদ্ধ চক্র। ইতিপূর্বেও সে একাধিকবার মাদক মামলায় হাজতবাস করেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বেও দেলুকে একাধিকবার গ্রেফতারের চেষ্টা করা হয়। অবশেষে রবিবার দিবাগত রাত ১০টার দিকে তাকে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু হয়েছে এবং আজ দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর