বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার সোমবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা সফরে আসছেন। তার সফরে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গ গুরুত্ব পাবে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু থাকবে।


কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার ভোরে ঢাকায় আসার কথা রয়েছে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির। ঢাকা সফরের শুরুর দিন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। পরদিন মঙ্গলবার (১৭ অক্টোবর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আফরিনের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।


ঢাকার এক কূটনীতিক বলেন, তিনি (আফরিন আখতার) দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যু আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যু থাকবে আলোচনায়। আর নির্বাচন প্রসঙ্গ আসতে পারে।



কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ সরব অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য চলতি বছর নতুন ভিসা নীতি ঘোষণা করেছে এবং সম্প্রতি এর প্রয়োগও শুরু করেছে। আফরিনের এবারের সফরে নির্বাচন ইস্যুতে বিশেষ কোনো বার্তা থাকতে পারে। আশা করা হচ্ছে- তিনি রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার বিষয়ে ওয়াশিংটনের বার্তা ঢাকাকে পৌঁছে দেবেন।



গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তা‌হিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন জানান, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মূলত দু‌টি ইস্যুতে আলোচনা কর‌তে বাংলা‌দে‌শে আস‌বেন। এক‌টি হ‌লো রো‌হিঙ্গা সমস্যা এবং অন্যটি জাতীয় নির্বাচন। এছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষ‌য়ে আলোচনা কর‌বে।


গত বছ‌রের মে মা‌সে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দি‌তে ঢাকায় এসেছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এর আগে ২০২২ সালের নভেম্বরে প্রথম ঢাকা সফর করেন আফরিন।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ৩১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে