মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

নাইকো দুর্নীতি মামলা : খালেদাসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১৯ অক্টোবর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2023 09:44:16 am

বাসস) : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।

আজ মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর খালেদা জিয়ার পক্ষে বাদিকে জেরা করেন তার আইনজীবী। জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

এরপর ২০১৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়। ২০২৩ সালে ১৯ মার্চ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার অন্য সাত আসামি হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহা-ব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও খবর