যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার

উখিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও সভা

কক্সবাজারের উখিয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালিত হয়েছে।

স্যানিটেশন মাস অক্টোবর এবারের প্রতিপাদ্য বিষয় "আপনার নাগালেই পরিছন্ন হাত "এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

এ উপলক্ষে রোববার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শরীফ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

উখিয়া উপজেলার ওয়াশ সেক্টরের কো-অর্ডিনেটর তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশীদ, এনআরসি ওয়াশ অফিসার অমিত সাহা, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিউল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক জসিম আজাদ, উখিয়া প্রেস ক্লাবের সদস্য আবদুল্লাহ আল আজিজ, ইমরান আল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যার মোট ২৫.২ শতাংশ মানুষ সাবান দিয়ে হাত ধৌত করেনা এবং চারকোটি ১৬ লাখ ২০ হাজার মানুষ এখনো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারেনি।

তাই জীবাণুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন।

সভা শেষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দরা অংশ নেন।

Tag
আরও খবর