নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি ভারতে রপ্তানি হচ্ছে

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি ভারতে রপ্তানি হচ্ছে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:    

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে সামুদ্রিকের পাশাপাশি উৎপাদন করা হচ্ছে মিঠাপানির শুঁটকি। তিন-চার বছর ধরে এ শুঁটকি উৎপাদন হচ্ছে। এসব শুঁটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে পাশের দেশ ভারতে। এছাড়া উত্তরবঙ্গ ও চট্টগ্রামে রপ্তানি হচ্ছে এ অঞ্চলের শুঁটকি।


সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, ‘মিঠাপানির শুঁটকি উৎপাদনে সম্ভাবনাময় সাতক্ষীরা জেলা। বছরে লক্ষাধিক টন সাদা মাছ উৎপাদন হয় উপকূলীয় এ জেলায়, যা স্থানীয় আমিষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি ভারতেও রপ্তানি হয়। গত তিন-চার বছর বিচ্ছিন্নভাবে কিছু ব্যবসায়ী মিঠাপানির মাছ দিয়ে শুঁটকি তৈরি করছেন।


তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য বা পরিসংখ্যান নেই আমার দপ্তরে। শুঁটকি উৎপাদনে কৃষক বা ব্যবসায়ীরা এগিয়ে এলে এ জেলায় বছরে বিপুল পরিমাণ শুঁটকি উৎপাদন সম্ভব, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে।’


সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার শুঁটকি উৎপাদনকারী শুভাষ কর্মকার বলেন, গত তিন-চার বছর শুঁটকি উৎপাদন করেন তিনি। এসব শুঁটকির মধ্যে সিলভার কার্প, বাটা, তেলাপিয়া, পুঁটি ও মৃগেল রয়েছে। প্রতি মাসে সাত-আট হাজার কেজি শুঁটকি উৎপাদন করেন তিনি। তার উৎপাদিত শুঁটকি নীলফামারীর সৈয়দপুর ও চট্টগ্রামে সরবরাহ করেন তিনি। সাতক্ষীরার মিঠাপানির শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে উত্তরবঙ্গ ও চট্টগ্রামে। বর্তমানে প্রতি মণ শুঁটকি পাইকারি বিক্রি করছেন ১৮-২০ হাজার টাকা। শুঁটকি উৎপাদনে সম্ভাবনাময় সাতক্ষীরা জেলা। এ অঞ্চলে বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ উৎপাদন হয়।


বিনেরপোতার শুঁটকি ব্যবসায়ী সুশান্ত কুমার জানান, স্থানীয়ভাবে কম দামের বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে শুঁটকি তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে এসব শুঁটকি দেশের বিভিন্ন এলাকার পোলট্রি ও মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। এছাড়া সিলভার কার্প, মৃগেলসহ অন্যান্য কার্পজাতীয় মাছ শুঁটকি করে সৈয়দপুর ও চট্টগ্রামে সরবরাহ করেন।


সৈয়দপুরের শুঁটকি ব্যবসায়ী মোঃ সাহাবুদ্দিন জানান, প্রতি মৌসুমে সাতক্ষীরা জেলা থেকে উল্লেখযোগ্য পরিমাণ শুঁটকি সংগ্রহ করেন তিনি। এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি ভারতে রপ্তানি করেন। এর মধ্যে সিলভার কার্পের শুঁটকি দেশের বাজারে সরবরাহ করা হয় এবং পুঁটি ভারতে রপ্তানি করেন। সাতক্ষীরায় যে পরিমাণ মিঠাপানির মাছ উৎপাদন হয়, তার একটি অংশ থেকে উৎপাদন হয় শুঁটকি।






Tag
আরও খবর