গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2023 08:01:51 am

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমির জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতা-কর্মী এবং আলেম-উলামাদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


রোববার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১০টায় রজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে ইত্তেফাক মোড়ে সমাবেশে মিলিত হয়। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, আজকে জামায়াতে ইসলামী ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা মহানগরীতে রাজপথে নেমেছে। স্বৈরাচারি সরকারের পদত্যাগ ছাড়া আমরা রাজপথ ছেড়ে যাবো না। জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক সংগঠন। জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। কিন্তু জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণের নামে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, আমরা আর বরদাশত করবো না। 


 নুরুল ইসলাম বুলবুল বলেন আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দাবি নিয়ে মাঠে নেমেছি, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় আমরা মাঠে নেমেছি। আমরা চাই অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। 


তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পায়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে তফসিল ঘোষণার যে কোনো ষড়যন্ত্র বানচাল করে দেয়া হবে। 


বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ড. আবদুল মান্নান, ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসেন, শামসুর রহমান, আব্দুস সালাম, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন প্রমুখ।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে