মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

মাদারীপুরে মদপানে দুই নারীর মৃত্যু।



মাদারীপুরে কলেজ রোড এলাকায় মদ পান করে  দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায় । অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ২ জনকে। শনিবার রাত ৩ টার দিকে শহরের কলেজ রোড এলাকায়  এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩ টার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে গিয়ে দেখতে পায় ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী রূপা আক্তার ও তার মা সাবিনা ইয়াসমিনকে দেখতে পায়। পরে তাদের  উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত ঘোষণা করেন। মরা দুইজন সম্পর্কে বান্ধবী। অতিরিক্ত মদ পান ও পরে নাচানাচি করার কারণ অসুস্থ হয়ে মারা যায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল যাদের পরিচয়  এখনো জানা যায়নি।

মাদারীপুর সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশংকা জনক। তারা মদ পান করার কারনে অসুস্থ হয়েছিল। অসুস্থ ২ জনের চিকিৎসা চলছে।  

কেয়ারটেকার হেলাল সরদার বলেন, চিৎকার চেচামেচি শুনে উপরে গিয়ে দেখি একজন মারা গেছে।বাকিদের হাসপাতালে নিয়ে যাই। রাতের মেহমান আসবে বলে শুনেছি,তবে কোন বিশেষ পার্টি ছিল না। 


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করে বলেন,রাতে মদ পান করে নাচানাচি করে আহত হয়ে ২ জন মারা গেছে।২ জন গুরুতর অসুস্থ আছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত ও জানা যাবে। 

আরও খবর