মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

ফটো সাংবাদিকদের একটি ছবি একেকটি ইতিহাস : প্রবাসী কল্যাণ মন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-10-2023 01:53:56 pm

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ, একেকটি ইতিহাস। 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজ ঝুঁকি ও গুরুত্বপূর্ণ। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান। 

তিনি বলেন, ছবি সব ভাষায় কথা বলে। সিলেটের ফটো সাংবাদিকদের কল্যাণে তাঁর সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ থাকবে বলে তিনি জানান।

বিপিজেএ-এর সদ্য সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। সূত্র: বাসস

Tag
আরও খবর