নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স পেটালেন মাইক্রোবাসের দুই যাত্রীকে

মোঃ মেশকাত হোসেন

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় সৌরভ (২৮) ও সাব্বির হোসেন(২৮) নামে মাইক্রোবাসের ভেতরে থাকা দুই যাত্রীকে বেধরক মারপিটের অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সোর্সের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান,জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বে থাকা পরিদর্শক মাহবুবর রহমানের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারের তল্লাশী করেন। এসময় পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি মাইক্রোবাসে পাঁচবিবি পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজ ও তার দুই সহযোগী সৌরভ (২৮) ও সাব্বির হোসেন(২৮) গাড়ীতে বসে নিজেদের গব্যে যাচ্ছিলেন। এসময় শিমুলতলী এলাকায় পৌছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাইক্রোবাসটি থামানোর জন্য বলেন। তাৎক্ষণিক গাড়ীটি না থামিয়ে একটু অদূরে থামিয়ে গাড়ী থেকে বের হতেই কোন কিছু বুঝে উঠার আগেই দুই সোর্স সৌরভ (২৮) ও সাব্বির হোসেন(২৮)কে বেধরক মারপিট করে। এসময় উভয় পক্ষে মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের পাঁচবিবির গরুহাটী ঐতিহ্য হোটেলে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতায় ঘটনাস্থল ত্যাগ করেন।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, শিমুলতলী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তল্লাশী চলাকালে একটি মাইক্রোবাসকে সংকেত দিলে তারা সেটি অমান্য করে। পরে তাদের ধাওয়া করিয়ে আটকায়। একসময় তাদের সঙ্গে আমাদের অনাকাঙ্ক্ষিত ভূলবুঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আপোস মিংসার মাধ্যমে সৃষ্ট ঘটনার সমাধান করা হয়।

Tag
আরও খবর

6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

৩ ঘন্টা ২৯ মিনিট আগে