শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

কুয়াশার চাদর মুড়িয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী - মধুপুর



টাঙ্গাইলের মধুপুর যেনো কুয়াশার চাদরে ঢাকা। শীতের আগাম বার্তা নিয়ে হাজির হয়েছে ঘন কুয়াশা। রাস্তা- ঘাট, ফসলের মাঠ সবাই যেনো চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে।


১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল বেলা এমনই দৃশ্য দেখা যায় মধুপুরের বিভিন্ন এলাকায়। সকালে দেখা যায় বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘাস, ধানের ডগা, গাছের পাতা ও বাড়ি ঘরের টিনের চাল বেয়ে ফোটা ফোটা শিশির বিন্দু পড়তে দেখা গেছে। তাছাড়া কোথাও কোথাও গাছের নিচের রাস্তা ভেজা দেখা গেছে। 


পাঁচ পোটল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ জানান প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে দেখি রাস্তায় ঘন কুয়াশা চারদিকে কিছু দেখা যাচ্ছে না। 

মহিষমারা ইউনিয়নের এ এইচ বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার জানান তার এলাকায় আনারসের বাগান, গাছের বাগান সবই যেনো কুয়াশায় ঢেকে গেছে। আশ্রা গ্রামের ব্যবসায়ী আল আমীন বলেন আমাদের এলাকায় ও ঘন কুয়াশা দেখা গেছে। 


মধুপুর পৌরসভার আদালত পাড়ার ক্লিনিক ব্যবসায়ী খোকন ও আশা বেকারির ম্যানেজার আবদুল মজিদ জানান এ বছরের প্রথম এ রকম কুশয়াশা দেখছেন তারা। 


উত্তর টাঙ্গাইলের মধুপুর, গোপালপুর , ধনবাড়ী ও লাটাই এলাকার বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র পাওয়া যায়। গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগরা গ্রামে সকাল ৯:১৮ টায় এবং ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচ পোটল গ্রামের বিভিন্ন এলাকায় ৯:৩৫ টার সময় দেখা যায় সূর্যের আলো পড়ছে এবং কুয়াশা কিছুটা রয়েছে। ক্রমে ক্রমে রোদ প্রখর হচ্ছে এবং কুয়াশা বিলীন হচ্ছে। 


হঠাৎ ভারী বৃষ্টি ও হঠাৎ ঘন কুয়াশার কারণে শংকিত স্থানীয়রা। 




Tag
আরও খবর