মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

মাদারগঞ্জে মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে মানবেতর জীবনযাপন করছে এ শিল্পের ৪০ জন কারিগর

জামালপুরের মাদারগঞ্জে প্রায় বিলুপ্তির পথে মৃৎশিল্প মানবেতর জীবনযাপন করছে এ শিল্পের সাথে জড়িত ৪০ জন কারিগর৷ সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় মাদারগঞ্জ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পালপাড়ার ৪০ জন কারিগর মানবেতর জীবনযাপন করছে৷ মৃৎশিল্পের ব্যাবহার আগের মতো না থাকায় প্রায় বিলুপ্তির এ শিল্প৷ মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে এ শিল্প কে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এ শিল্পের কারিগররা৷ বর্তমানে এ শিল্পের কাজ করে পরিবার নিয়ে চলছেনা তাদের সংসার৷ বর্তমানে দই এর খুটি বড় সাইজেরটা এক হাজার টাকা শ,প্রতি পিছ দশ টাকা, মাঝারি সাইজের টা আটশত টাকা শ,প্রতি পিছ আট টাকা,এবং ছোট সাইজের খুটি ছয়শত টাকা শ, প্রতি পিছ ছয় টাকা৷ আগের মতো এ শিল্পের ব্যাবহার না থাকায় হতাশায় রয়েছে কারিগররা৷ এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন তারা৷ তারা জানান সরকারি সহযোগিতা পেলে আবারো ঘুরে দাড়াতে পারে এ শিল্প৷ মাদারগঞ্জ পৌর এলাকার মৃৎশিল্পের কারিগর সূমিত্র পাল, জানান,আগে মাটির দাম কম ছিলো বিভিন্ন জিনিস পত্র তৈরি করে কম দামে বিক্রি করেছি সেই সময় চাহিদাও বেশি ছিলো৷ আর বর্তমানে মাটির দাম বেশি আগের মতো চাহিদাও নেই৷ অধিকাংশ ক্ষেত্রেই এ শিল্পের ব্যাবহার না থাকায় মানবেতর জীবনযাপন করতেছি আমরা৷ পরিবার পরিজন নিয়ে চলতেছেনা আমাদের সংসার৷

এই শিল্প কে টিকিয়ে রাখার জন্য সরকারি সহযোগিতা চান এ শিল্পের করিগর বিকাশ পাল, সন্তু পাল,অতুল চন্দ্র পাল,সূর্য নাথ পাল সহ অনেকেই৷ 

মাদারগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান সোহেল জানান, পাল পড়ার মৃৎশিল্পের কারিগরদের মাঝে পৌরসভা থেকে বরাদ্দকৃত ভিজিএফ ও টি সি বি স্লিপ পৌছে দেই৷ তাছাড়া এ শিল্পের উপর নির্ভর করে তাদের সংসার চলছে না বিধায় তারা অনান্য পেশায় ঝুকছে৷ 

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন মৃৎশিল্প দীর্ঘ দিন ধরে চলমান, এ শিল্পের ব্যাবহার আর আগের মতো নেই অনেকটাই কমে আসছে৷ দই এর খুটি ফুলের টব ছাড়া অনান্য কিছুর ব্যাবহার তেমন টা নেই৷ আমি সেখানে গিয়েছিলাম তাদের সাথে কথা বলেছি, তাদের একটা প্লাটফর্মে নিয়ে আসতে হবে এবং মৃৎশিল্প কে টিকিয়ে রাখতে কারিগরদের জন্য বিকল্প কিছু করতে হবে৷ 

Tag
আরও খবর