অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

কবিরহাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কবিরহাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার



কবিরহাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মুন্নি আক্তার (২২) সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে।


সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেন। পরে নিহত মুন্নির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আমির হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। আমির হোসেন পেশায় একজন দর্জি। তিনি বেগমগঞ্জ উপজেলার ফরায়েজি বাজারে দোকান করেন। পারিবারিক নানা বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কলহ চলছিল। রোববার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে মুন্নি বিষ পান করেছেন বলে স্বামী দাবি করেছেন।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  মৃত্যুর সঠিক কারণ জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে।

আরও খবর