ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জবিতে সর্বপ্রথম 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' চালু ইংরেজি বিভাগে


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল (সিজিপিএ) অর্জনের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ইংরেজি বিভাগ। 


রবিবার বিশ্ববিদ্যালয়ে ১০৪ তম একাডেমিক কমিটি সভায় 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' প্রদানের সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন।


তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ বরাবরই অন্য বিভাগ থেকে আলাদা। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদের এ পুরস্কার দেওয়া হবে এবং যার ধারাবাহিকতা চলমান থাকবে। 


এরই অংশ হিসেবে, প্রথমবারে মতো বিভাগে চলমান ১৪ ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা মেধা তলিকায় (সিজিপিএ অনুসারে) ১ম, ২য় ও ৩য় হয়েছে, সেসকল শিক্ষার্থী এবার অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য মনোনীত হবে।


উল্লেখ্য, সর্বশেষ বিভাগীয় কমিটি সভায় 'ইংরেজি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন' গঠনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। যার কার্যক্রম অতিশীঘ্র শুরু হবে।

আরও খবর