বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার।


রিফাত হোসেন মেশকাতঃ
আক্কেলপুর জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দোলাপাড়া এলাকায় ইউপি সদস্য আজিম উদ্দীন হত্যা মামলার আসামী আব্দুল মজিদ সরকারকে ৭ বছর পর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মজিদ সরকার আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের মফিজ সরকারের ছেলে। আর নিহত আজিম উদ্দীন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০০ সালের ৮ জুলাই বিকেলে আজিম উদ্দীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামীরা। সেদিন থেকে সে নিখোঁজ ছিল। পরে ১১ জুলাই মাঠের একটি গভীর নলকূপের হাউজের মধ্যে বিকৃত ও জখম অবস্থায় তার মরদহে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা মাজেদা বেওয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ মামলার অন্যতম আসামী আব্দুল মজিদ সরকার ২০১৬ সাল পর্যন্ত জামিনে ছিলেন। এরপর থেকে সে পলাতক ছিল। পরে আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ হলে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

Tag
আরও খবর