কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বুধহাটার প্লাবিত মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষায় সবকিছু করা হবে --এবিএম মোস্তাকিম

আশাশুনি উপজেলার বুধহাটায় অতিবৃষ্টিতে প্লাবিত কয়েকটি লোকালয় পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। রবিবার (৮ অক্টোবর) বিকালে তিনি বুধহাটা গ্রামসহ আশপাশের প্লাবিত এলাকা পরিদর্শন করেন। 

উপজেলা চেয়ারম্যান বলেন, বৃষ্টির পানিতে তলিয়ে থাকা রাস্তাঘাট, একাকার হয়ে যাওয়া খাল বিল, জলমগ্ন হওয়া কাঁচা পাকা ঘরবাড়ি, টয়লেট, সুপেয় পানির টিউবওয়েল সহ বসতবাড়ির প্লাবিত উঠান এর কারনে মানুষ মানবেতর জীবন যাপন করছে। বেতনা নদীতে পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়েছে মানুষ।  বিষয়টি জানতে পেরে সরেজমিন অবস্থা দেখতে এসেছি। তিনি স্থানীয় গরিব অসহায়, ভ্যানচালক, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখের কথা শোনেন। বুধহাটা এলাকার অসহায় মানুষদের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর পক্ষে নিজস্ব ব্যক্তিগত তহবিল হতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় তিনি আরও বলেন, আমি বুধহাটা ইউনিয়নেরই সন্তান। আমার প্রতিবেশীরা জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করবে এটা আমি কখনোই মেনে নেবো না। যেভাবেই হোক জলাবদ্ধতার হাত থেকে বুধহাটা বাসীকে রক্ষা করা হবে। আমি আবারও আসবো, প্রয়োজনে অনুদান আরও দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী কোন মানুষ গৃহহীন থাকবে না, পানিবন্দী থাকবে না, অনাহারে থাকবে না সেজন্য কিছু করতে আমাদের দায়বদ্ধতা রয়েছে। পরিদর্শনকালে বুধহাটা কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজদান আলী, মহিলা মেম্বার দোলন খাতুন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক হোসেন ঢালী, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, ইলেকট্রিশিয়ান রজব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন চন্দ্র পাল, তমেজ উদ্দিন গাজীসহ এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর