শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

শরত উৎসবে মেতেছে জবির আইএইচসি বিভাগ




'শরতের ঐ নীল আকাশে ভেসে যায় মন, সাদা মেঘের ভেলায় ভাসে শুভ্র কাশবন ' শরতের আগমনে উৎসবমুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। 


রবিবার ( ৮ই সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শরৎ উৎসবের এ আয়োজন করা হয়। 


 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. রইছ উদ্দিন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।


অনুষ্ঠানে প্রফেসর ড. রইছ উদ্দিন আহমেদ বলেন, যৌবন বিকশিত হয় যৌবনের আকাশে। আমি আপনাদের প্রোগ্রামে এসে স্মৃতিকাতর হয়ে গেছি। ছাত্র জীবনের শরৎ কালের সেই সোনালী দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সাদা আকাশ চারদিকে কাশফুলে ভরপুর ছিল তবে বর্তমানে আমরা নিজেরা এসব ধ্বংস করে ফেলছি। আমাদের পরিবেশ ও ঋতুকে রক্ষা করতে হবে।


প্রোগ্রামের অর্থ উপ-কমিটির আহবায়ক ও ড.কামাল হোসেন বলেন , এদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুর মধ্যে শরৎ হচ্ছে একটি বিশেষ ঋতু।এই ঋতু নিয়ে অনেক কবি সাহিত্যকগন সাহিত্য রচনা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।


দিনভর বাঙালির ইতিহাস, ঐতিহ্যের নানা প্রদর্শণীর পর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয়।

আরও খবর