নীলফামারীর ডোমারে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।
রবিবার (৮ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, স্বাস্থ্য সহকারী বিকাশ চন্দ্র রায় প্রমূখ।
উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে আগামী ১৪ই অক্টোবর অব্ধি উপজেলার ৫-১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ অনুষ্ঠিত হবে।
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে
২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে