মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে সাইলেন্সার পাইপের ভিতরে পাওয়া গেল কোটি টাকার ইয়াবা , প্রাইভেটকার সহ ১ হন আটক

চট্টগ্রামে প্রাইভেটকার সাইলেন্সার পাইপের ভিতরে ইয়াবা পাচারকালে র‌্যাব-৭ এর হাতে আটক আনোয়ার হোসেন



চট্টগ্রাম বায়েজিদ এলাকায় একটি প্রাইভেটকারের সাইলেন্সার পাইপের ভিতরে ইয়াবা পাচারকালে ১ কোটি  টাকা মূল্যের ইয়াবা উদ্ধার সহ ১ জন শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭, এবং  মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও  জব্দকরা হয়।

শুক্রবার (৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর  বায়েজিদ লিংক রোড এলাকায় জবলে নূর জামে মসজিদ এর বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেটকার’কে থামার সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে  মোঃ আনোয়ার হোসেন (৩২)  নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।   এ সময় প্রাইভেটকারের সাইলেন্সার পাইপের ভিতর থেকে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আনোয়ার গাজীপুর জেলার সদর থানার ভারারুল বটতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। ড্রাইভিং পেশার আড়ালে তিনি ইয়াবা পাচার করছে।
শনিবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  র‌্যাব-৭  জানায়, কক্সবাজার থেকে প্রাইভেটকারে গাজীপুর ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৬৪০ ইয়াবাসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

  গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে ড্রাইভিং পেশার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা এবং গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন জায়গার মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছে। জব্দকৃত ইয়াবার দাম আনুমানিক এক কোটি টাকা বলে জানায় র‌্যাব।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর