ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

উত্তর চট্টগ্রামে ঐতিহ্যবাহী মানবিক, স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠন মানবতার কল্যাণে আমরা এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রক্তদাতা সংগঠন মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স সংগঠনের ব্যবস্থাপনায় শনিবার (৭ অক্টোবর) সকাল ০৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং রেল ক্রসিং সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের সভাপতি চৌধুরী মোঃ জামান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুবাইর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা এহসান উল্লাহ জাহেদী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জোবরা পিপি স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ হাসান, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের পিপি এডভোকেট মোঃ শামীম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদীন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শওকত হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিতোষ শীল, গাজী মোঃ মাইন উদ্দীন, ইঞ্জিনিয়ার মোঃ ফয়সাল, সৈয়দা শাহিদা সুলতানা, মোঃ শাহ আলম, মোহাম্মদ বেলাল, বিবি ফাতেমা নারগিছ, মোঃ আবিদুল ইসলাম, ডাঃ মুহাম্মদ এমদাদুল্লাহ, মোঃ আব্দুর রহিম, মোঃ জামশেদুল আবেদীন, মোঃ শাকিল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা মোহাম্মদ হাসান বলেন- বর্তমান যুগ এমন একটি যোগ যার বেশির ভাগ যুবকরা মাদকাসক্ত, এই মাদকের মতো ভয়ংকর জিনিস থেকে সরে গিয়ে এমন মানবতার কাজ করা সত্যিই অকল্পনীয়। ফতেপুর সহ পুরো হাটহাজারী বাসীর পক্ষ থেকে মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্সকে অভিনন্দন জানিয়ে আরো বলেন- এই সংগঠনের সাথে আছি, সংগঠন যেনো আরো বেশি মানবিক কাজ করতে পারে সেটার সহযোগীতা করে যাবো।


উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজনের মধ্যে আরো ছিলেন- একটি মাদ্রাসায় আইপিএস প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বৃক্ষ বিতরণ, কার্যকরী সদস্যদের অভিভাবককে সংবর্ধনা, একবেলা আহার বিতরণ, মাদ্রাসা ও স্কুল ভিত্তিক ইসলামী কুইজ প্রতিযোগিতা।

Tag
আরও খবর