নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন, উপজেলা পরিষদের টেকনিশিয়ান জামান আহমেদ প্রমুখ। আলোচনা সভায় ইউপি সচিব, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত জন্ম নিবন্ধনের ফি নেওয়া যাবেনা এবং জনগণকে জন্ম নিবন্ধন বিষয়ে কোন ধরনের হয়রানী করা যাবেনা। এছাড়াও ইউপি সচিব ও উদ্যোক্তাদের এ বিষয়ে নজর রাখার জন্য নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে ইতিমধ্যেই জেলা ও বিভাগীয় পর্যায়ে ঝিনাইগাতী উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ অর্জন আমাদের ধরে রাখতে হবে এবং আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

Tag
আরও খবর