শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

যারা নির্বাচনে অংশ নেবে না যুক্তরাষ্ট্র তাদের সমর্থন করবে না : মোমেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2023 05:15:50 pm

বাসস : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, যেসব রাজনৈতিক দল বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, তারা যুক্তরাষ্ট্রের কোনো সমর্থন পাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের সঙ্গে প্রথম আলাপচারিতায় তিনি বলেন, ‘যেসব দল নির্বাচনে অংশ নেবে না, আমেরিকা তাদের সঙ্গে থাকবে না।

মোমেন বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে, যে কোনো সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন এবং আমরাও চাই গণতান্ত্রিক সরকার।

মোমেন বলেন, ‘তারা (মার্কিন) আমাদের বলেছে যে, তারা (বাংলাদেশেও) কোনো বিশেষ (রাজনৈতিক) দলকে সমর্থন করছে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন পরিচালনায় বাংলাদেশ সরকারকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, ‘তারা (মার্কিন) গণতন্ত্রে বিশ্বাস করে, তারা গণতান্ত্রিক সরকার চায়, (এবং) আমরাও গণতান্ত্রিক সরকার চাই।’

বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি দেশের নিজস্ব ভিসা নীতি রয়েছে এবং বাংলাদেশেরও নিজস্ব ভিসা নীতি রয়েছে। (যেমন) আমরা সবাইকে ভিসা দিই না।

তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ অন্যান্য দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। মোমেন বলেন, ‘যারা আমাদের নিষেধাজ্ঞা দেবে আমরাও তাদের নিষেধাজ্ঞা দিতে পারি, তাই না? অবশ্যই আমরা পারি।’

মোমেন সরকারের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এটি ঢাকার ওপর কোনও চাপও সৃষ্টি করেনি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনে বাংলাদেশ অন্যান্য দেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

ঢাকা অন্যান্য দেশের জন্য এ ধরনের কোনো ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজন হলে আমরা (নিষেধাজ্ঞা আরোপ) করব, এত তাড়াহুড়ো কীসের! সঠিক সময়ে তা জানতে পারবেন।’

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে অনেক বিদেশির সঙ্গে মতবিনিময় করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমুখী সম্পর্ক রয়েছে এবং দুই দেশ নিয়মিতভাবে জলবায়ু পরিবর্তন, নিয়ন্ত্রিত অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে।

মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ তাদের নিজস্ব পণ্য বিক্রির জন্য বাংলাদেশে আসে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ ভোট দিলে তা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গণ্য হবে।

মোমেন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস আছে এবং (অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে) তার আত্মবিশ্বাস আছে ।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে