মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে সুপারি বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১২ ঘন্টা পর সুপারি বাগান থেকে মুহিব উল্লাহ (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক টেকনাফ সাবরাং ইউনিয়নের

৩নং ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়া এলাকার মো. ইদ্রিসের ছেলে।


মঙ্গলবার (৩ অক্টোবর) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়ার একটি সুপারি বাগানের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। এ তথ্যটি নিশ্চিত করেন নিহত মুহিব উল্লাহ এর স্ত্রী নাসিমা আক্তার।


তিনি জানান,সোমবার সন্ধ্যা থেকে তার স্বামী মুহিব উল্লাহ নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হলে সারারাত তার কোন খোঁজখবর পাওয়া যায়নি। পরদিন সকাল ৯টার দিকে বাড়ি থেকে দূরে একটি সুপারি বাগানের ভিতরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।পরে তারা টেকনাফ মডেল থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এরপর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।




টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান,সাবরাং কচুবনিয়া এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর