মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

কক্সবাজারে ৪৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার জেলার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত প্রায় ৪৭ কোটি ২১ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি বিভিন্ন প্রকারের এসব মাদক ধ্বংস করেন।


মাদক ধ্বংসের সময় কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।


কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।


তিনি আরো জানান, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৫ প্রকারের মাদকদ্রব্য রয়েছে। সেগুলো হচ্ছে-৪০ কেজি ইয়াবা, ৭ কেজি আইস, ১ হাজার ৮৫৮টি বিয়ারের ক্যান, বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৩৪৬ বোতল মদ এবং প্রায় ৫০৩ লিটার চোলাই মদ।


এসব মাদকদ্রব্য পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল। কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর নিয়মিত মাদকদ্রব্য ধ্বংসের অংশ হিসাবে উল্লেখিত প্রায় ৪৭ কোটি ২১ লক্ষ টাকার মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয় বলে জানান-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।

Tag
আরও খবর