মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

কচুয়ায় কে হতে যাচ্ছে আওয়ামীলীগের নৌকার মাঝি,চলছে সাধারণ জনগণের মাঝে জল্পনা কল্পনা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র অল্প ক'দিন পরই  অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীতা নিয়ে আমজনতার মাঝে চলছে জল্পনা কল্পনা।গ্রাম্য চায়ের দোকান গুলোতেও চলছে এ নিয়ে আলোচনা। চায়ের কাপে চুমুক দিতে দিতে কথা হচ্ছে নৌকার প্রার্থীতা নিয়ে। চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকে কে মনোনীত হবে এবং দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকে দিবে নৌকা প্রতীক এখন এটাই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু।

এ নিয়ে এখন কচুয়ায় সর্ব জনসাধারনের মধ্যে চলছে আলোচনার ঝড়। নৌকা প্রতীক পাওয়ার জন্য সম্ভাব্য বেশ কয়েকজনের নাম উঠে এসেছে আলোচনায়। তবে আলোচনায় এগিয়ে আছে ৩ জন প্রার্থীর নাম। ৩ জনেই আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থী।  

উল্লেখযোগ্য ৩ জন হেভিওয়েট প্রার্থী হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যৌথ মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব গোলাম হোসেন। 

 তবে দলীয় অঙ্গসংগঠনের উল্লেখ জনক নেতাকর্মী ওই দুই প্রার্থীর সমর্থনে ভাগ হয়ে যায়। নেতারা মনে করেন হেভীওয়েটের দিক দিয়ে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি  সাহেবের কমতি নেই। বিভিন্ন সভা সমাবেশেও অপর দুই প্রার্থী এমপি সাহেবের উন্নয়নের প্রশংসা সহ তাকে শ্রদ্ধার আসনে রেখে বক্তব্য প্রদান করেন। 

তবে বয়সের দিক নিয়ে আলোচনা আসলে ড. সেলিম মাহমুদ যোগ্য বলে মানুষের মধ্যে আলোচনায় রয়েছে। অন্যদিকে এ কথাও আলোচনায় উঠে আসছে, বয়সের দিক দিয়ে দলের সভানেত্রী প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলে ড. মহীউদ্দীন খান সাহেব এবং আলহাজ্ব গোলাম হোসেনও প্রতীক পেলে নির্বাচন করতে পারবে।

সাধারণ জনগণ বলছেন দেখা যাক নির্বাচনের তফসিলে কোন হেভিওয়েট প্রার্থীর নাম উঠে আসে, আমরা সেই অপেক্ষায় রইলাম। তারা আরোও বলেন নেত্রী যাকে ভালো করবেন এবং কচুয়ার উন্নয়নের অগ্রগতি বিবেচনা করেই আশাবাদী জনগণের মনোনীত একজন যোগ্য প্রার্থীকেই প্রতীক দিবেন এবং দলীয় সকল নেতাকর্মীরা ওই প্রার্থীর হয়েই কাজ করবেন।

Tag
আরও খবর