মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা হবে ,১০ অক্টোবর খেলা হবে ভাঙ্গা স্টেডিয়ামে- কাজী জাফর উল্লাহ।


বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারক, প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ বলেছেন, ভাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে অনেক বাধা-বিপত্তি আর নাটকীয়তার  অবসান ঘটিয়ে নেত্রী  ১০ অক্টোবর জনসভা করবেন ভাঙ্গায়। বিরোধীরা অনেক চেষ্টা চালিয়ে ছিল জনসভা কে বানচাল করতে। কিন্তু তাদের আশা ভন্ডুল হয়েছে। একটা জিনিস স্পষ্ট  আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক বাধার পরেও রাজি হয়েছেন  ভাঙ্গায় ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ভাঙ্গার লোকদের জন্য একটা জনসভা করার জন্য। সেটা ফরিদপুরের পক্ষে তিনি একটা দোয়ার বরকত দিচ্ছেন আমাদের। 


তিনি আরো বলেন, ১০ অক্টোবর আমরা নেত্রীর বক্তব্যকে শুনতে চাই। সেই কারণে আমরা যতদূরসম্ভব  জনসভা সফল করতে লোকের সমাগম বেশী করে ঘটাবো যেন নেত্রী বুঝতে পারেন ভাঙ্গার জনগণ তাকে অনেক ভালোবাসেন।

 সর্বশেষ তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ১০ই অক্টোবর খেলা হবে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় ১০ অক্টোবর  জনসভা করবেন সেই জনসভা কে সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় কাজী জাফরউল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা ফাইজুর রহমান, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, পৌর আ'লীগের  সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী সহ ইউনিয়ন ও পৌর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর