মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে শামীম নামের১ যুবক নিহত, আহত ১০.


জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে সৃষ্ট বিরোধে দুপক্ষের সংঘর্ষে শামীম মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের বকশীগঞ্জ ও শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত শামীম মিয়া ওই এলাকার রফিকুল ইসলাম ওরফে নায়েব আলীর ছেলে।জানা গেছে, কুশলনগর এলাকার সাইফুল ইসলামের সাথে চাচাতো ভাই রফিকুল ইসলাম ওরফে নায়েব আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দুপক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। সংঘর্ষে শামীম মিয়া, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলামের স্ত্রী গোলাপী বেগমসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শামীম।নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সংঘর্ষের খবর পেয়েই ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।


আরও খবর