নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উলিপুরে বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা সাময়িক বরখাস্ত হওয়ার পর এবার তার বিরুদ্ধে টিসিবি’র পণ্য আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। থেতরাই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য না পাওয়া ৪০ কার্ডধারী উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দু'দফা টিসিবি’র পণ্য বিতরণের মাইকিং শুনে গত ২৫ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ চত্বরে যান কার্ডধারীরা। কিন্তু ওই দুই দিনই মাল আসে নাই বলে তাদের ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে চেয়ারম্যান আতাউর রহমান ২৭ সেপ্টেম্বর মাল বিতরণ করার ঘোষণা দিলে কার্ডধারীরা আবারো ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হন। ঐদিন চেয়ারম্যান আতাউর রহমান আতা তাদের বলেন, সরকার সেপ্টেম্বর মাসের পণ্য প্রদান করেনি, এজন্য তাদেরকে টিসিবি'র পণ্য দেয়া সম্ভব হচ্ছে না। একথা শোনার পর কার্ডধারীরা ফিরে যান। 
এরপর কার্ডধারীগন নির্দিষ্ট ডিলারের নিকট খোঁজ নিয়ে জানতে পারেন চেয়ারম্যান স্বাক্ষর দিয়ে টিসিবি’র পণ্য তার কাছ থেকে বুঝিয়ে নিয়েছেন। 
এরই প্রেক্ষিতে (১ অক্টোবর) রোববার টিসিবি’র পণ্য না পাওয়া ৪০ জন ভুক্তভোগী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। 
এদিকে গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেতরাই ইউনিয়নের ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে ওয়েব সাইটে প্রকাশ করা হয়। 
প্রজ্ঞাপনে বলা হয়, জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা ৩৩২/২২ এর দন্ডবিধির ৪৪৭/৪৪৮/৩৫৩/৩৩২ ধারায় বিজ্ঞ আদালত তার অপরাধ আমলে নিয়েছেন এবং ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। সেহেতু কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়।
 থেতরাই ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত কৃত চেয়ারম্যান মো: আতাউর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে, তিনি জানান আমার বিরুদ্ধে টিসিবি'র পণ্য আত্মসাৎ এর অভিযোগের বিষয়টি আমার জানা নেই। আর টিসিবি’র পণ্যের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
গতকাল বিকেল সাড়ে পাঁচটায় এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বদলি জনিত কারণে পদটি শুন্য থাকায় এ সংক্রান্ত কোন  বক্তব্য পাওয়া যায়নি। 
আরও খবর