‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

ছাগল নিয়ে ঘরে ফেরা হলো না শিশু ওমরের

কক্সবাজারের টেকনাফে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর ধানক্ষেত থেকে ওমর সাদেক (৮) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ বেড়ীবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওমর সাদেক শাহপরীরদ্বীপ ৮ নম্বর ওয়ার্ড পূর্ব উত্তর পাড়ার সাব্বির আহমেদের ছেলে।


শিশুটির খালাতো ভাই ইসমাইল রাফি বলেন, শুক্রবার জুমার নামাজের পর ওমর সাদেক ছাগল নিয়ে শাহপরীর দ্বীপ বেড়ীবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের দিকে যায়। সন্ধ্যায় সে বাড়ি না ফিরলে তাকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। পরে রাতে ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ১০ ঘণ্টা পর শাহপরীর দ্বীপ বেড়ীবাঁধ সংলগ্ন ইয়াহিয়া বরফ কলের কাছে ধানক্ষেতে সাদেকের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার শরীররে বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ গলায় ফাঁস লাগানো রশি পাওয়া যায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়।


তিনি আরও বলেন, রাতে পুলিশের একটি টিম বাড়ি থেকে ওমর সাদেকের মরদেহ থানায় নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর