কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনির সেলিনা আক্তার বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আশাশুনির মেয়ে সেলিনা আক্তার। গত ২৪ সেপ্টেম্বর কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


সেলিনা আক্তার আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম বিশ্বাস এর মেয়ে। তিনি ২০০৪ সালে নিজ গ্রাম চেউটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে। ২০১২ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে বানিজ্য বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)এ ২০১২-১৩ সেশনে ভর্তি হয়ে এলএলবি (অনার্স) ও পরে এলএলএম (মাষ্টার্স) শেষ করেন। সেখান থেকে পড়াশুনা করে প্রস্তুতি নিয়ে ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হন। সরাদেশে এ পরীক্ষায় মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এব্যাপারে সেলিনা আক্তার বলেন, এই অনুভূতি যে কেমন সেটা আমি বোঝাতে পারব না। সব থেকে বড় বিষয় হলো- আমার বাবা মাকে হাসাতে পেরেছি। আশেপাশের সবাই যখন আমাকে নিয়ে গর্ব করছে তখন অত্যন্ত ভালো লাগছে।


Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৪৪ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে