বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

স্ত্রী কান্ডে আক্কেলপুরের সেই ইউএনও ওএসডি

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

স্ত্রী কান্ডে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামকে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়।ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদে বদলি পূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে তার দ্বিতীয় স্ত্রী জিনাত আরা খাতুন কলি তার একটি শিশু সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবি করে ইউএনও কার্যালয়ের সামনের সড়কে বসে অনশন করেছেন। 

তার দ্বিতীয় স্ত্রী জিনাত আরা খাতুন কলির দাবি, তিনি ইউএনও আরিফুল ইসলামের বিবাহিতা স্ত্রী। তার একটি শিশু ছেলে সন্তান রয়েছে। বর্তমানে তিনি দিনাজপুর কলেজিয়েট গার্লস্ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউএনওর কার্যালয়ের সামনের রাস্তার মাঝে বসে পড়েন জিনাত আরা খাতুন কলি। ইউএনওর স্ত্রীর মর্যাদার দাবিতে শহরের প্রধান সড়কে সব যানবাহন অবরোধ করেন তিনি।জিনাত আরা খাতুন জানান, আক্কেলপুরের বর্তমান ইউএনও আরিফুল ইসলাম এর আগে দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তখন একটি জমি খারিজ করতে গিয়ে তার (আরিফুল) সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সেই সম্পর্কের সূত্র ধরে প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন করে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি প্রায় ২০ লাখ টাকা দেন মোহরে রেজিষ্ট্রি মূলে রংপুরের পানি উন্নয়ন বোর্ডের একটি রেস্ট হাউসে তাদের বিয়ে সম্পন্ন হয়।জিনাত আরা অভিযোগ করেন, বিবাহের বিষয়টি প্রথম থেকেই কৌশলে গোপন করেন আরিফুল। এমনকি তিনি গর্ভবতী হলেও গর্ভপাতে বাধ্য করেন তার স্বামী। অবশ্য পরে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে পরে জিনাত আরা খাতুনকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান আরিফুল। 

জিনাত আরা জানান, স্ত্রীর মর্যাদা পেতে বুধবার দুপুরে আক্কেলপুরের বর্তমান ইউএনও মো. আরিফুল ইসলামের বাংলোতে সাথে দেখা করার চেষ্টা করেন তিনি। এ সময় তার সঙ্গে আসা পরিবারের সদস্যদের হেনস্তার পর বাইরে বের করে দেন নিরাপত্তা কর্মী আনসার সদস্যরা। তখন তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় ইউএনও। পরে জিনাত আরাকে তালাক দেন তিনি। এর কারণে বিকেলে কার্যালয়ের সামনে প্রধান সড়কের যানবাহন আটকে অনশন শুরু করেন। 

বিষটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জিনাত আরার ভাই মুক্তার হোসেন বলেন, ‘প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আরিফুল ইসলাম আমার বোনকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি বিষয়টি গোপন করে। তিনি তার শিশু সন্তান এবং স্ত্রীকে মর্যাদা দিতে অস্বীকৃতি জানান। আমার বোনের স্ত্রীর মর্যাদার দাবিতে এখানে এলে তিনি আমাদের হেনস্তা করেছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এর আগে অভিযোগ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন,এটি প্রথম আমি আপনার কাছে শুনলাম। আমাকে ব্ল্যাক মেইল করে ট্র্যাপে ফেলার একটি বিষয় ছিল। তাকে (জিনাত আরা) তালাক দেওয়া হয়েছে। আইনের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। এটি একটি পারিবারিক বিষয়।

এ বিষয়ে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, আক্কেলপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সেই সাথে নতুন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমকে আক্কেলপুরে পদায়ন করা হয়েছে’

Tag
আরও খবর