বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

৫০০ শয্যা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2023 03:51:26 pm

বহু কাক্সিক্ষত ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই উপলক্ষে তিনি এক বিশেষ মোনাজাতে অংশ নেন।

রাষ্ট্রপ্রধান অতি দ্রুত এই হাসপাাতালের নির্মাণ কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, আজ ঈদে মিলাদুন্নবী, আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তাদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। আজ আবার জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।

তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাংবাদিকদের কাছে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পটভূমি তুলে ধরেন।

উচ্ছ্বসিত রাষ্ট্রপতি বলেন, "আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রীর জন্মদিনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত।"

তিনি বলেন, একটি মেডিক্যাল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সাথে একটি আধুনিক হাসপাতাল থাকে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

তিনি বলেন, ২০০৮ সালে পাবনা মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি (হাসপাতাল) নিয়ে মাথা ঘামায়নি, চিন্তাও করেনি।  

এসময় রাষ্ট্রপতির ছেলে মোঃ আরশাদ আদনান, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ বেসামরিক, সামরিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান এ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৬ ঘন্টা ৪১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে