‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

টেকনাফে ইউপি সদস্যকে ছুরিকাঘাতে স্বর্ণালংকর লুট

টেকনাফের সাবরাং ইউনিয়নে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছুরকাঘাতে ১ জন আহত হয়।


আহত ব্যক্তি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা মৃত খুইল্ল্যা মিয়ার ছেলে ছিদ্দিক আহমদ (৪১)।


তিনি সাবরাং ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।


রবিবার রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়া মৎস্য ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটছে। আহত ইউপি সদস্য ছিদ্দিক আহমদের ভাতিজা সৈয়দ আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।



আহতের পরিবার সূত্র জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আট ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়িতে যাওয়ার সময় সাবরাংয়ের বাহারছড়া মৎস্য ঘাট এলাকায় মাছ কেনার জন্য অপেক্ষা করছিলেন ছিদ্দিক আহমদ। এসময় বাহারছড়ার আনার আলীর ছেলে আমানুল্লাহ(২৫) ছিদ্দিক আহমদকে একা পেয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ ৫০হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এসময় আহত ছিদ্দিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আমানুল্লাহ পালিয়ে যায়।আহত ইউপি সদস্যকে উদ্ধার করে স্থানীয় লোকজন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান ইউসুফ বলেন, রাত সাড়ে দশটার দিকে দাঁড়ালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।তার ঘাড়, ডান হাতের বাহু ও কোমড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে তার অবস্থা আশঙ্কা জনক।



টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দুর্বৃত্ত কর্তৃক একজন ইউপি সদস্যকে ছুরিকাঘাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর