‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

গর্জনিয়ায় দু’গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধ-১

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বেলতলীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


রোববার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয় ১ জন। আরো ২ জনকে হন্য হয়ে খুঁজছে অস্ত্রধারীরা।



গুলিবিদ্ধ যুবক স্থানীয় নবী সুলতানের ছেলে সাহাবুদ্দিন শাকিল ( ২৭। তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।


এদিকে অস্ত্রধারীরা হন্য হয়ে খুঁজতেছে আনোয়ার হোসেন ও সোহেল নামের ২ জনকে। তাদের মধ্যে আনোয়ার হোসেন বাড়ি বেলতলী এবং তাহের মেস্বারের ছেলে সোহেলের বাড়ি কচ্ছপিয়া গ্রামে ।


আহত শাকিল জানায়, সে প্রতিদিনকার ন্যায় বেলতলী স্টেশনের পূর্বপাশে ছিলো। তখন বিকাল ৩ টা বাজেঁ। পশ্চিম দিক থেকে এলাকায় পরিচিত সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ৮/৯ টি মটর সাইকেল নিয়ে ১৬/১৭ জন যুবক স্বশস্ত্র অবস্থায় এসে তার উপর গুলি চালাতে থাকে। পরপর ৫ রাউন্ড গুলি বর্ষণ করলেও তার গায়ে লাগে ২ টি। এ সময় তাকে বেদড়ক মারধরের পর মৃত ভেবে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে উদ্বার করে।



অপর দিকে আনোয়ারের স্বজনদের দাবী,শাকিলকে ফেলে রেখে আনোয়ার হোসেনকে অপহরণের চেষ্টা করে ঐ দলটি। অবস্থা বেগতিক দেখে পাড়ার মেয়েরা এসে তাদের গতিরোধ করে আনোয়ারকে উদ্ধার করে। পরে সোহেলের খোঁজে কচ্ছপিয়া পার হয় অস্ত্রধারী।


এ বিষয়ে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান।

ঘটনায় জড়িত লোকজনকে খোঁজা হচ্ছে।

Tag
আরও খবর