নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বেগমগঞ্জে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

বেগমগঞ্জে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার



বেগমগঞ্জে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার


রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তিনটি ওয়ান শুটার গানসহ (এলজি) দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নুরনবী চৌধুরীর ছেলে আরিফুল হাসান অন্তু (২৪) ও একই এলাকার আবুল খায়েরের ছেলে  নজরুল ইসলাম (২৩)।


রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জের একলাশপুর টিভি সেন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আরিফুল হাসান অন্তু ও নজরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। একপর্যায়ে আটক নজরুলের ভাষ্যমতে অন্তুর বাড়ির শয়নকক্ষ থেকে একটি এবং রান্নাঘর থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই অস্ত্রধারী তরুণের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে  নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আরও খবর