ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, বখতিয়ার সভাপতি

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত






নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার ও সম্পাদক পদে মঞ্জু নির্বাচিত।




৬ বছর পর আ*ই*নি জটিলতার পর  নোয়াখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত। প্রায় ৬ বছরের খরা কাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করল নোয়াখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। 


আনন্দমুখর পরিবেশে ২৩শে সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান এর নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করে সম্মানিত ভোটার বৃন্দ।


প্রেস ক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভোটের আগেই মৃত্যুবরণ করায় বাকি ৫৬ জন সদস্যের মধ্যে মোট ৫৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 


সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন।


সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।


কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে ২জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু'জন

এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন।

প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে তিনজন

আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন।

Tag
আরও খবর