‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয়

কোস্টগার্ডের অভিযানে সোনার বারসহ একজন আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ৪টি সোনার বারসহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিক্তিতে ২২ সেপ্টেম্বর শুক্রবার কোস্টগার্ড স্টেশন টেকনাফের একটি অপারেশন দল টেকনাফ স্থল বন্দর সংলগ্ন টেকনাফ টু কক্সবাজার সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন রাত আনুমানিক দেড়টার দিকে সন্দেহজনক একজন ব্যক্তিকে বন্দরের মেইন গেইট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কক্সবাজারগামী একটি চলন্ত সিএনজিতে উঠার চেষ্টাকালে কোস্টগার্ড সদস্যগণ মোঃ আরাফাত (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।


আটককৃত ব্যক্তি জাদিমুড়া শরণার্থী ক্যাম্প-২৭ এর একজন রোহিঙ্গা শরনার্থী। পরবর্তীতে, কোস্ট গার্ড সদস্য কর্তৃক আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে কোমড়ে পলিথিন দ্বারা মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে সর্বমোট ৬৬৩.৯৬ গ্রাম ওজনের ০৪ টি স্বর্নের বার জব্দ করতে সক্ষম হয়, যার বাজার মূল্য ৫৩ লাখ ২২ হাজার ৩০৩ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ব্যক্তি দীর্ঘদিন যাবত স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে।


কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত সোনার বার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর