মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

ডোমারে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা : ধর্ষক গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোস্তাকিন ইসলাম ফরিদ (২০) নামে একজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) রাতে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার মতির বাজার এলাকা অভিযুক্ত মোস্তাকিন ইসলাম ফরিদ কে ডোমার থানার এসআই রেজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স গ্রেপ্তার করে।

আটককৃত মোস্তাকিন ইসলাম ফরিদ ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা এলাকার রেয়াজুল ইসলামের পুত্র।

শুক্রবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে আটককৃত ফরিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

জানা যায়, গত ৩০শে মার্চ সকালে ভুক্তভোগী ছাত্রী বাড়ির পার্শ্বের একটি ভুট্টাক্ষেতে যায়। সেখানে ছাত্রীটিকে একা দেখে সুযোগ পেয়ে প্রতিবেশি মোস্তাকিন ইসলাম ফরিদ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীটি অন্তঃসত্ত্বা হলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। তবে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা প্রকাশিত হয়।

স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে, মেয়েটির চাচা বাদী হয়ে গত ২১শে সেপ্টেম্বর অভিযুক্ত মোস্তাকিন ইসলাম ফরিদের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি মামলা করেন।

Tag
আরও খবর